আমাদের সম্পর্কে
বিয়ে আল্লাহ তাআ'লার একটি বিশেষ নিয়ামত এবং রাসূল ﷺ-এর গুরুত্বপূর্ণ সুন্নাহ।
কুরআন ও হাদীসে বিয়েকে পবিত্রতার মাধ্যম ও দ্বীনের অর্ধেক হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ যাঁরা সুন্নাহ আঁকড়ে ধরে জীবন যাপন করতে চান, তাঁদের জন্য দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধানেই সুনান ম্যাট্রিমনি চালু করা হয়েছে।
আমাদের লক্ষ্য
- শারীয়াহসম্মত পদ্ধতিতে দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধান সহজ করা।
- যৌতুকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।
- নগদ মোহরানায় সুন্নাহসম্মত বিবাহকে প্রচলিত করা।
- প্রতিটি বায়োডাটা অভিভাবকের অনুমতিসহ যাচাই করে প্রকাশ করা।
- দেশের ভেতরে ও প্রবাসে থাকা বাংলাদেশি পরিবারগুলোকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা।
আমরা যা করি না
- কোনো ছবি প্রকাশ করি না — বায়োডাটায় ছবি যুক্ত করার সুযোগই রাখা হয়নি।
- পাত্র বা পাত্রীর সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখি না; যোগাযোগ সবসময় অভিভাবকের মাধ্যমে।
- বিয়ে হবেই — এমন কোনো প্রতিশ্রুতি দিই না। আমরা কেবল পরিচয়ের মাধ্যম, সিদ্ধান্ত পরিবারের।