Sunan Matrimony

রিফান্ড পলিসি

কানেকশন কেনার পর কোন অবস্থায় টাকা ফেরত পাওয়া যায়, তা এখানে স্পষ্ট করে দেওয়া আছে।

কানেকশন কীভাবে খরচ হয়

বায়োডাটা দেখা ও তৈরি করা সম্পূর্ণ ফ্রি। কেবল অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে কানেকশন খরচ হয়। একবার কোনো বায়োডাটার যোগাযোগ দেখে ফেললে সেটি বারবার দেখতে নতুন করে কানেকশন লাগে না।

যেসব ক্ষেত্রে কানেকশন ফেরত দেওয়া হয়

  • নাম্বারটি ভুল বা বন্ধ এবং যোগাযোগ করা সম্ভব হয়নি।
  • সংশ্লিষ্ট পাত্র বা পাত্রীর বিয়ে আগেই সম্পন্ন হয়ে গেছে অথচ বায়োডাটা সরানো হয়নি।
  • বায়োডাটায় দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে।

যেসব ক্ষেত্রে ফেরত প্রযোজ্য নয়

  • প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া। রাজি না হওয়া কোনো ত্রুটি নয়।
  • যোগাযোগ হয়েছে কিন্তু আলোচনা এগোয়নি।
  • শর্ত ভঙ্গের কারণে একাউন্ট বন্ধ হওয়া।

প্রক্রিয়া

  • বায়োডাটার পাতা থেকে কারণ উল্লেখ করে অভিযোগ জানান।
  • কারণ যাচাই হলে কানেকশনটি আপনার একাউন্টে ফেরত দেওয়া হয়।
  • অব্যবহৃত কানেকশনের নগদ ফেরত ক্রয়ের ৯০ দিনের মধ্যে একবার নেওয়া যায়।
  • নগদ ফেরত যে মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল সেই মাধ্যমেই পাঠানো হয়; গেটওয়ে চার্জ প্রযোজ্য হতে পারে।