Sunan Matrimony

প্রাইভেসি পলিসি

কোন তথ্য আমরা রাখি, কেন রাখি এবং কে তা দেখতে পায় — পুরোটা এখানে পরিষ্কার করে লেখা।

যে তথ্য আমরা সংগ্রহ করি

  • একাউন্টের তথ্য: নাম, মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা।
  • বায়োডাটার তথ্য: বয়স, উচ্চতা, ঠিকানা, শিক্ষা, পেশা, দ্বীনদারি ও পারিবারিক তথ্য।
  • যোগাযোগের তথ্য: আপনার পূর্ণ নাম, নিজের নাম্বার এবং অভিভাবকের নাম ও নাম্বার।
  • যাচাইকরণের জন্য জমা দেওয়া কাগজ (যেমন এনআইডি), যদি আপনি স্বেচ্ছায় দেন।
  • পেমেন্টের রেকর্ড: অর্ডার নম্বর, পরিমাণ ও লেনদেন নম্বর। কার্ড বা পিন নম্বর আমরা কখনও সংরক্ষণ করি না।

কে কী দেখতে পায়

  • বায়োডাটার সাধারণ তথ্য লগইন করা সদস্যরা পড়তে পারেন।
  • আপনার পূর্ণ নাম, নিজের নাম্বার, ইমেইল এবং অভিভাবকের নাম্বার গোপন থাকে। কেউ কানেকশন খরচ করলেই কেবল অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে পান।
  • বায়োডাটার পাতা সার্চ ইঞ্জিনে প্রকাশ করা হয় না — robots.txt দিয়ে সেগুলো বন্ধ রাখা আছে।
  • জেলাভিত্তিক পাতাগুলোতে কেবল সংখ্যা ও পরিসংখ্যান থাকে, কারও ব্যক্তিগত তথ্য নয়।
  • যাচাইয়ের কাগজ কেবল অনুমোদিত মডারেটর দেখতে পান এবং কোনো অবস্থাতেই তা প্রকাশ করা হয় না।

আপনার নিয়ন্ত্রণ

  • যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে বায়োডাটা হাইড করা যায় — তখন সেটি আর কারও সার্চে আসে না।
  • বায়োডাটা ডিলিট করলে সেটি প্রকাশ্য তালিকা থেকে সরে যায়। হিসাব ও অভিযোগ নিষ্পত্তির প্রয়োজনে কিছু রেকর্ড সীমিত সময়ের জন্য সংরক্ষিত থাকতে পারে।
  • একাউন্ট মুছে ফেলতে চাইলে আমাদের ইমেইল করুন।

তথ্য কার সাথে ভাগ করা হয়

আমরা কারও ব্যক্তিগত তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনদাতাদের সাথে ভাগ করি না। এসএমএস পাঠানো ও পেমেন্ট গ্রহণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম তথ্য কেবল সংশ্লিষ্ট সেবাদাতাকে দেওয়া হয়। আইনি বাধ্যবাধকতা থাকলে উপযুক্ত কর্তৃপক্ষকে তথ্য দিতে আমরা বাধ্য।