সচরাচর জিজ্ঞাসা
যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি করা হয়, উত্তরসহ।
সুনান ম্যাট্রিমনি কী? এটি কীভাবে কাজ করে?
এটি একটি সুন্নাহভিত্তিক ইসলামিক ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম। জেলা ও উপজেলাভিত্তিক দ্বীনদার পাত্র-পাত্রীর যাচাইকৃত বায়োডাটা খুঁজে অভিভাবকের সাথে যোগাযোগ করা যায়। ছবি প্রকাশ করা হয় না, এবং যোগাযোগ সবসময় অভিভাবকের মাধ্যমে।
বায়োডাটা জমা দিতে কত টাকা লাগে?
কিছুই লাগে না। বায়োডাটা তৈরি ও প্রকাশ সম্পূর্ণ বিনামূল্যে। শুধু অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে কানেকশন খরচ হয়।
বায়োডাটা তৈরির শর্ত কী?
পুরুষ: পাঁচ ওয়াক্ত নামায, সুন্নতি দাড়ি, টাখনুর উপর কাপড় ও অভিভাবকের অনুমতি। নারী: পাঁচ ওয়াক্ত নামায, নিকাবসহ ফরজ পর্দা ও অভিভাবকের অনুমতি।
আমার তথ্য কতটুকু গোপন থাকবে?
আপনার ও অভিভাবকের নাম, মোবাইল নাম্বার ও ইমেইল গোপন থাকে। বাকি তথ্য লগইন করা সদস্যরা পড়তে পারেন, কিন্তু আপনার পরিচয় জানতে পারেন না। বায়োডাটার পাতা গুগলে প্রকাশ করা হয় না।
সরাসরি পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করা যাবে?
না। শুধুমাত্র অভিভাবকের সাথেই যোগাযোগ করা যাবে — এটিই এই প্ল্যাটফর্মের মূল নীতি।
বায়োডাটা হাইড বা ডিলিট করা যাবে?
হ্যাঁ। ড্যাশবোর্ড থেকে যেকোনো সময় এক ক্লিকে হাইড করা যায় এবং চাইলে ডিলিটও করা যায়।
প্রবাসে থাকলে বায়োডাটা দেওয়া যাবে?
যাবে। নিজের জেলা ও বর্তমানে যে দেশে আছেন — দুটোই আলাদা করে দেওয়া যায়, ফলে দেশ-বিদেশ দুই জায়গার পরিবারই আপনাকে খুঁজে পাবে।
বায়োডাটা অনুমোদন হতে কত সময় লাগে?
সাধারণত এক থেকে দুই কার্যদিবস। প্রতিটি বায়োডাটা হাতে যাচাই করা হয়, তাই কিছুটা সময় লাগে। কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে কারণসহ ফেরত পাঠানো হয়।
আরও কিছু জানার আছে?
যোগাযোগ করুন