শর্তাবলি
এই ওয়েবসাইট ব্যবহার করলে নিচের শর্তগুলো আপনি মেনে নিচ্ছেন বলে ধরা হবে।
ব্যবহারের শর্ত
- বিবাহের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।
- বায়োডাটায় দেওয়া সব তথ্য সত্য হতে হবে। মিথ্যা তথ্য পাওয়া গেলে বায়োডাটা ও একাউন্ট বন্ধ করা হয়।
- অভিভাবকের অনুমতি ছাড়া বায়োডাটা জমা দেওয়া যাবে না।
- অন্যের বায়োডাটার তথ্য কপি করা, সংগ্রহ করা বা বাইরে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- একজন ব্যক্তি একটির বেশি বায়োডাটা প্রকাশ করতে পারবেন না।
আমাদের দায়িত্বের সীমা
আমরা পরিচয়ের মাধ্যম মাত্র। বায়োডাটার তথ্য যাচাই করার সর্বোচ্চ চেষ্টা করা হলেও চূড়ান্ত অনুসন্ধান ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট পরিবারের দায়িত্ব। বিয়ের পরবর্তী কোনো ঘটনা বা মতবিরোধের দায় প্ল্যাটফর্মের উপর বর্তায় না।
একাউন্ট বন্ধ
যৌতুক দাবি, অশোভন আচরণ, মিথ্যা তথ্য কিংবা তথ্য কপি করার প্রমাণ পাওয়া গেলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই একাউন্ট বন্ধ করা হতে পারে। এ ক্ষেত্রে অব্যবহৃত কানেকশনের অর্থ ফেরতযোগ্য নয়।